• ভোট দিতে বাধা বা অন্য সমস্যা? এক ফোনে অভিযোগ, টোল ফ্রি নম্বর চালু ECI
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • ভোটের আগে আইন-শৃঙ্খলা নিয়ে অভিযোগ থাকলে, সরাসরি জানানো যাবে নির্বাচন কমিশনে। তার জন্য টোল ফ্রি নম্বর চালু করল জাতীয় নির্বাচন কমিশন। তার সঙ্গেই চালু করা হয়েছে ই-মেলও।

    ১৮০০ ৩৪৫ ০০০৮- এই টোল ফ্রি নম্বরে ফোন করে অভিযোগ করা যাবে

    ই-মেল: wbfreeandfairpolls@gmail.com

    এই নম্বর ৪ মে পর্যন্ত সক্রিয় থাকবে। যে কোনও সাধারণ নাগরিক এই নম্বরে ও ই-মেলে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশন দ্রুত পদক্ষেপ করবে বলে জানানো হয়েছে।

    শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য সবরকম পদক্ষেপ করা হবে বলে আগেই জানিয়েছিল কমিশন। তার জন্য প্রতি বুথে ২ টি ক্যামেরা, কন্ট্রোল রুমে স্ক্রিনের মাধ্যমে নজরদারি- রয়েছে সব ব্যবস্থা। সেই সময়েই জানানো হয়েছিল অভিযোগ জানানোর জন্য টোল ফ্রি নম্বর রাখা হচ্ছে। সারা রাজ্য থেকে ওই নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজন মতো পদক্ষেপ করা হবে। এ বার সেই নম্বর সামনে আনল নির্বাচন কমিশন।

  • Link to this news (এই সময়)