• কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট?‌
    আজকাল | ১৪ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক:‌ কবে বেরোবে মাধ্যমিকের রেজাল্ট? এই প্রশ্নই ঘোরাফেরা করছে মাধ্যমিক পড়ুয়া থেকে সকলের মধ্যে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয়েছিল ১২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষ হওয়ার ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। এবারও ৯০ দিনের মধ্যেই ফল প্রকাশ হবে বলে জানিয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি জানিয়েছেন দেরি হচ্ছে ঠিকই কিন্তু সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। 

    পর্ষদ সূত্রে খবর যেদিন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয় সেদিনই স্কুল থেকে মাধ্যমিক এর রেজাল্ট দেওয়া হয় ছাত্র–ছাত্রীদের। কিন্তু এখন অনেক স্কুলেই পৌঁছে গেছে কেন্দ্রীয় বাহিনী। গত বছর, ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল ৬৯ দিনের মাথায়।

    এবার ৬২ দিন হয়ে গেল মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে। এবার নির্বাচনের জন্যই মাধ্যমিক পরীক্ষা তাড়াতাড়ি শুরু হয়েছিল। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। এছাড়াও নির্বাচনের কাজ ও সবকিছু মিলিয়ে সময়ের মধ্যেই খাতা দেখেছেন শিক্ষক–শিক্ষিকারা এমনটাই পর্ষদ সূত্রে খবর। নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুল এর শিক্ষিকা অনন্যা ঘোষ জানিয়েছেন, তিনি এসআইআর এর সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ইংরেজি বিষয়ের শিক্ষিকা। ওই শিক্ষিকা জানিয়েছেন, তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এর খাতা দেখেছেন। মাধ্যমিকের খাতা ছিল ১৫০টি। প্রচন্ড সমস্যা হয়েছে। কোন কাজটা করব বুঝে উঠতে পারছিলেন না বলে জানিয়েছেন। কিন্তু যেহেতু প্রধান অগ্রাধিকার ছাত্র–ছাত্রী। এবং ছাত্র–ছাত্রীদের এটা গুরুত্বপূর্ণ পরীক্ষা তাদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই জন্য যতই সমস্যা হোক না কেন সময়ের মধ্যেই খাতা দেখে জমা দিয়েছি।  মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, খাতা দেখা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে। নির্বাচনের পরেই প্রকাশিত হতে পারে মাধ্যমিকের ফলাফল। পর্ষদ সভাপতি জানিয়েছেন, সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ৯,৭১,৩৪০ জন পরীক্ষার্থী। এবার ছাত্রের সংখ্যা ছিল ৪,২৬,৭৩৩ জন। ছাত্রীর সংখ্যা ৫,৪৪,৬০৬ জন। একজন তৃতীয় লিঙ্গের পরীক্ষার্থীও রয়েছেন।

     
  • Link to this news (আজকাল)