• মহারাষ্ট্রে সিমেন্ট মিক্সারের সঙ্গে গাড়ির ধাক্কা, মৃত ১১
    বর্তমান | ১৪ এপ্রিল ২০২৬
  • থানে: মহারাষ্ট্রের থানেতে সিমেন্ট মিক্সার গাড়ির সঙ্গে ভ্যানের ধাক্কায় মৃত্যু হল ১১ জনের। পুলিশ জানিয়েছে, সোমবার মুরবাদের গোভিল গ্রামের কাছে রাইতা ব্রিজে বেলা ১০টা ৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। ভ্যানটি কল্যাণ থেকে মুরবাদের দিকে যাচ্ছিল। তখনই উলটোদিক থেকে আসা সিমেন্ট মিক্সারের সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। ঘটনাস্থলেই ভ্যানের ১১ যাত্রী প্রাণ হারান। জখম দু’জনকে উল্লাসনগরের সরকারি হাসপাতালে পাঠানো হয়। মৃতদের মধ্যে আটজন পুরুষ ও তিনজন মহিলা। তাঁদের মধ্যে ছ’জনকে শনাক্ত করা গিয়েছে। এই দুর্ঘটনার জেরে কল্যাণ থেকে অহল্যানগর যাওয়ার রাস্তায় বেশ কয়েক ঘণ্টা যানজট তৈরি হয়। পরে গাড়ি চলাচল স্বাভাবিক হয়েছে।
  • Link to this news (বর্তমান)