• কলকাতা উত্তরে ৮৩৭টি বুথ স্পর্শকাতর, কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী? সব তথ্য রইল
    আজ তক | ১৪ এপ্রিল ২০২৬
  • কলকাতায় ভোট ২৯ এপ্রিল। আর সেই ভোট যাতে শান্তিপূর্ণ হয়, ঝামেলা-অশান্তি যাতে না হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে চাইছে নির্বাচন কমিশন। সেই মতো কলকাতার পুলিশ কমিশনার, কেন্দ্রীয় বাহিনীর কর্তা ও কলকাতা উত্তরের ডিইও একটি সাংবাদিক বৈঠক করেন। সেখান থেকে আবার তাঁরা সুষ্ঠু নির্বাচনের বার্তাই দিলেন। পাশাপাশি নির্বাচনকে অবাধ করতে তাঁরা যা যা ব্যবস্থা নিয়েছেন, সেটাও জানান হয়। এছাড়া এই দিন কলকাতা উত্তরে কতগুলি স্পর্শকাতর বুথ রয়েছে, সেটাও জানিয়ে দিলেন তাঁরা। 

    এই ৭ বিধানসভা এলাকার বুথের আরও স্পষ্ট চেহারাও দেওয়া হয়েছে। তাঁরা জানান, এই ৭ বিধানসভায় মোট বুথের সংখ্যা ১৮৩৫টি। মোট ভোট কেন্দ্র রয়েছে ৫৮৩টি। এর মধ্যে স্পর্শকাতরের তালিকায় রয়েছে ৮৩৭টি বুথ। অতি স্পর্শকাতর ২৬৪টি বুথ।

    কোথায় কত বুথ স্পর্শকাতর?
    এই হিসেবটাও দিয়েছেন ডিইও। তিনি জানান, জোড়াসাঁকোর ৭৩টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে। শ্যামপুকুরে ২৬৪টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টি অতি স্পর্শকাতর বুথ। চৌরঙ্গিতে আবার ২২২ ভোটকেন্দ্রের মধ্যে ৬০টি অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে। এন্টালিতে ৯৩টি ভোটকেন্দ্রের মধ্যে ২৭টি অতি স্পর্শকাতর। কাশীপুর-বেলগাছিয়ার ১৪৫টি ভোটকেন্দ্রের মধ্যে ৩৮টি অতি স্পর্শকাতরের তালিকায় রয়েছে। বেলেঘাটার ১১৭টি ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি অতি স্পর্শকাতর। মানিকতলার ৪০টি ভোটকেন্দ্রের মধ্যে ১৩টি অতি স্পর্শকাতর বলে জানিয়ে দিয়েছেন তিনি।

    ভোটার কত? 
    SIR-এর পর কলকাতা উত্তরের ভোটারের সংখ্যায় বদল এসেছে। এই ৭ বিধানসভায় মোট  সাতটি বিধানসভায় মোট ভোটার সংখ্যা ১০ লক্ষ ৭১ হাজার ৮১০ জন।

    পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে
    এদিন কমিশন ও কলকাতা পুলিশের তরফ থেকে অবাধ ও শান্তিপূর্ণ ভোটের প্রতিশ্রুতি দেওয়া হয়। তাদের পক্ষ থেকে জানান হয়, সারা কলকাতায় মোতায়েন রয়েছে ৯৭ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী। আর শুধু উত্তর কলকাতাতেই ৪০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দেওয়া হয়েছে। 

     
  • Link to this news (আজ তক)