• ‘বাংলায় বিজেপির জন্য রাস্তা করছে তৃণমূল’, রায়গঞ্জে রাহুল গান্ধীর নিশানায় মোদী-মমতা
    এই সময় | ১৪ এপ্রিল ২০২৬
  • ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট। তার মাত্র ৯দিন আগে বাংলায় প্রচারে এলেন কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রথম সভা রায়গঞ্জে, আর সেখান থেকেই একসঙ্গে নরেন্দ্র মোদী-মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বেঁধে দিলেন কংগ্রেসের প্রচারের লাইন। নরেন্দ্র মোদী-বিজেপিকে তুলোধোনা করে যখন তাঁর আলোচনায় বাংলা এল, তখনই একাধিক অভিযোগে বিদ্ধ করলেন তৃণমূলকে। এমনকী বাংলায় বিজেপির বাড়বাড়ন্তের জন্য সরাসরি দায়ী করলেন তৃণমূলকেই।

    এ দিন রাহুল গান্ধী বলেন, ‘বাংলায় বিজেপিকে সুবিধা করে দিচ্ছে তৃণমূল..বাংলায় বিজেপির জন্য রাস্তা করছে তৃণমূল।’ কেন এই অভিযোগ করেছেন, সেটাও খোলসা করেছেন তিনি। রাহুলের অভিযোগ, ‘তৃণমূল নিজের কাজ করলে, হিংসা না ছড়ালে বাংলায় বিজেপিকে দেখা যেত না।’ তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং চুরির অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। তাঁর কটাক্ষ, ‘মোদী যদি দুর্নীতিগ্রস্ত হন, তা হলে তৃণমূলও দুর্নীতির দৌড়ে পিছিয়ে নেই।’ তৃণমূলের শাসনকালে হওয়া সারদা চিট ফান্ড, রোজ় ভ্যালি চিট ফান্ড দুর্নীতির কথা মনে করিয়েছেন রাহুল।

  • Link to this news (এই সময়)