• 'হুমায়ুন দিদির এজেন্ট,' VIRAL VIDEO নিয়ে দাবি শাহের, আরও কী কী বলছেন?
    আজ তক | ১৪ এপ্রিল ২০২৬
  • বারংবার হুমায়ুন কবীরকে বিজেপির বি-টিম দাগিয়ে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা মমতা-হুমায়ুনের যোগসাজশের দাবি তুললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বলেন হুমায়ুন মমতারই এজেন্ট। এই সভাতে টেনে আনেন কাশ্মীরের ৩৭০ রদ প্রসঙ্গও। তৃণমূল, কংগ্রেস ৩৭০ অনুচ্ছেদকে রেখে দেওয়ার সমর্থনে ছিল বলেও দাবি তোলেন শাহ।

    কাশ্মীর প্রসঙ্গে “কাশ্মীর ভারতের অঙ্গ কি না? দিদি, কংগ্রেস সকলে মিলে ৭৫ বছর ধরে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদকে রেখে দিয়েছিলেন। নরেন্দ্র মোদীকে পশ্চিমবঙ্গবাসী ১৮টি আসন দিয়ে সংখ্যাগরিষ্ঠতা পাইয়ে দিয়েছেন। মোদীজিও ৩৭০ অনুচ্ছেদকে বিলোপ করে দিয়েছেন। ..... আপনারা বলুন, কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল কি দেশকে সুরক্ষিত রাখতে পারবে? মোদী সরকার এ দেশ থেকে মাওবাদও নির্মূল করেছে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গোটা দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে তাড়াব।”
  • Link to this news (আজ তক)