• আইপ্যাক কর্তার গ্রেপ্তারি নিয়ে সুর চড়ালেন মমতা, এজেন্সিকে নিশানা
    দৈনিক স্টেটসম্যান | ১৫ এপ্রিল ২০২৬
  • ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পারদ ক্রমশ বাড়ছে। এই আবহে আইপ্যাকের ডিরেক্টর বিনেশ চান্দেলের গ্রেপ্তারিকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সোমবার রাতে কয়লা পাচার মামলায় তাঁকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই ঘটনার পরই শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।

    মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলায় এক নির্বাচনী সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, তৃণমূলের বুথ এজেন্টদের লক্ষ্য করে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভোটকেন্দ্রে তারা দায়িত্ব পালন করতে না পারে। এই পরিস্থিতিতে দলীয় কর্মীদের বিকল্প ব্যবস্থা প্রস্তুত রাখার নির্দেশ দেন তিনি। তাঁর বক্তব্য, একজনকে আটক করা হলে অন্যজন যেন সঙ্গে সঙ্গে দায়িত্ব নিতে পারেন—এমন প্রস্তুতি রাখতে হবে, বিশেষ করে মহিলা কর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

    একইসঙ্গে বিজেপিকে তীব্র আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নোংরা খেলা খেলতে চাইলে তার জবাব দেওয়া হবে। আমরা এমন খেলা খেলব যাতে বিজেপি এই ভোটে পরাস্ত হয়।‘ উল্লেখ্য, আইপ্যাক তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা হিসেবে কাজ করে। ফলে সংস্থার ডিরেক্টরের গ্রেপ্তারিকে শাসক শিবির রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলেই মনে করছে। এ বিষয়ে সমাজ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়  অভিযোগ করেন, বিরোধীদের হয়ে কাজ করলে কেন্দ্রীয় সংস্থার নিশানায় পড়তে হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)