• আগেই সরানো হয় এসডিপিওকে, এবার বেলডাঙার আইসিকেও সরিয়ে দিল কমিশন
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
  • এবার বেলডাঙার আইসিকে সরিয়ে দিন নির্বাচন কমিশন। গত কয়েকদিন আগেই বেলডাঙার এসডিপিওকে বদলি করে দেয় কমিশন। এবার আইসিকেও সরিয়ে দেওয়া হল। গত কয়েকদিন আগেই বেলডাঙায় যান রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার। ময়দানে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন। এরপরেই তাৎপর্যপূর্ণভাবে বেলডাঙার আইসিকে বদল করা হল। কমিশনের নির্দেশ অনুযায়ী ইতিমধ্যে এই মর্মে রাজ্য পুলিশের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে।

    নির্দেশ অনুসারে, হাওড়া থানার আশুতোষ রাইকে বেলডাঙা থানার আইসি হিসেবে দায়িত্ব নিতে বলা হয়েছে। আজ, মঙ্গলবার রাত ৮ টার মধ্যেই তাঁকে দায়িত্ব বুঝে নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এই মর্মে রিপোর্টও জমা দিতে হবে বলে নির্দেশিকায় জানানো হয়েছে। বলে রাখা প্রয়োজন, গত কয়েকমাস আগেই পরিযায়ী এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বেলডাঙা। ঝাড়খন্ডে কাজে গিয়ে মৃত্যু হয় মুর্শিদাবাদের ওই শ্রমিকের। এরপরেই গোটা এলাকা একেবারে রণক্ষেত্র আকার নেয়। দুদিন ধরে কার্যত তাণ্ডব। হাই কোর্টের নির্দেশে ঘটনার তদন্ত করছে এনআইএ।

    যদিও তদন্ত নিয়েও রাজ্য এবং এনআইএ সংঘাত প্রকাশ্যে এসেছে। কখনও হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। এরমধ্যেই বাংলায় ভোটের (West Bengal Assembly Election) দামামা বেজে গিয়েছে। এরমধ্যেই প্রথমে বেলডাঙার এসডিপিও এবং আজ বেলডাঙার ওসিকে সরিয়ে দেওয়া খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এবার অবাধ এবং শান্তিপূর্ণ ভোটের আশ্বাস দিয়েছে কমিশন। এজন্য সবরকম পদক্ষেপ করার আশ্বাসও দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। সেই লক্ষ্যেই এই পদক্ষেপ? উঠছে প্রশ্ন। 
  • Link to this news (প্রতিদিন)