• অভিষেক ও রুজিরার গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! আইনি পদক্ষেপের হুঁশিয়ারি সাংসদের
    প্রতিদিন | ১৫ এপ্রিল ২০২৬
  • ভোটের (West Bengal Assembly Election) মুখে এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ও তাঁর স্ত্রীর গাড়ি তল্লাশির নির্দেশ কমিশনের! সম্প্রতি তৃণমূলের তরফে এমনই একটি হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট প্রকাশ্যে আনা হয়েছে। যা নিয়ে বিতর্কের মুখে নির্বাচন কমিশন। এবার এই ইস্যুতে সুর চড়ালেন ডায়মন্ড হারবারের সাংসদ। বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি তাঁর। শুধু তাই নয়, আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেপ্তারি নিয়েও সরব সরব হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

    বঙ্গভোটের আর ৯ দিনও বাকি নেই। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচন। রাজ্যের ১৫২টি কেন্দ্র ভোট (West Bengal Assembly Election) হবে। তার আগেই এদিন সমস্ত বিধানসভা কেন্দ্রের প্রার্থী, সাংসদ ফ্রন্টাল ইউনিটের প্রধান, মুখপাত্র থেকে শুরু করে জেলা পরিষদ সদস্য ও কাউন্সিলারদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ভারচুয়াল মাধ্যমে এই বৈঠক হয়। সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কমিশনের এক পর্যবেক্ষক হোয়াটস অ্যাপের মাধ্যমে আমার এবং আমার স্ত্রীয়ের গাড়ি পরীক্ষার নির্দেশ দিচ্ছে। বিষয়টি নিয়ে আইনের দ্বারস্থ হব।’ এক্ষেত্রে বিজেপি কেন বাদ তা নিয়েও সরব হন সাংসদ।

    অন্যদিকে আইপ্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশের গ্রেপ্তারি প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজেপি বিভিন্ন এজেন্সিকে আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে, কিন্তু তা আমাদের আরও শক্তিশালী করে তুলবে।’ এদিনের বৈঠকে একাধিক ইস্যুতে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে আগামী নির্বাচনের দিকে তাকিয়ে সমস্ত নেতা-কর্মীদের একযোগে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। সাংসদ বলেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময় নিজেদের সমস্ত ইগোকে দুরে রাখুন।’ শুধু তাই নয়, সমস্ত মতপার্থক্য ভুলে আগামী ১৫ দিন ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, ৬০ লক্ষ নাম মুছে ফেলা হলেও, ওরা (পড়ুন-বিজেপি) আমাদের হারাতে পারবে না।  
  • Link to this news (প্রতিদিন)