এই সময়: উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে মহিলা ভোটারের ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে দার্জিলিং জেলা। নির্বাচন কমিশনের তরফে প্রথম দফায় ১৫২টি আসনে যে ভোটার-পরিসংখ্যান দেওয়া হয়েছে তার থেকেই উঠে এসেছে এই তথ্য। কমিশনের হিসেব বলছে, কোচবিহার জেলায় মোট ভোটারের সংখ্যা ২২ লক্ষ ৬৩ হাজার ৭৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১১ লক্ষ ৭৪ হাজার ২৮৬, মহিলা ভোটার ১০ লক্ষ ৮৯ হাজার ৪৬৮ আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৭ জন। আলিপুরদুয়ারে মোট ভোটার ১১ লক্ষ ৬৪ হাজার ৫০৬ জন।
ভোটারদের মধ্যে পুরুষের সংখ্যা ৫ লক্ষ ৯০ হাজার ৯৫ জন। মহিলা ভোটার ৫ লক্ষ ৭৪ হাজার ৩৯৫ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে মোট ভোটার ১৭ লক্ষ ১৯ হাজার ৭৯৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৮ লক্ষ ৭২ হাজার ৭৯৯ জন, মহিলা ভোটার ৮ লক্ষ ৪৬ হাজার ৯৮৪ জন। ওই জেলাতে তৃতীয় লিঙ্গের ১৫ জন ভোট দেবেন।
কালিম্পঙে মোট ভোটার ২ লক্ষ ১ হাজার ৬১৯ জন। পাহাড়ের ওই জেলায় কোনও তৃতীয় লিঙ্গের ভোটার নেই। দার্জিলিং জেলায় মোট ভোটার ১১ লক্ষ ১০ হাজার ৪২৫ জন। সেখানে পুরুষ ভোটারের সংখ্যা ৫ লক্ষ ৫২ হাজার ৬৪ জন। মহিলা ভোটারের সংখ্যা এই জেলায় পুরুষদের চেয়ে বেশি, ৫ লক্ষ ৫৮ হাজার ৩৩৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২৬ জন। উত্তর দিনাজপুরে মোট ভোট দেবেন ১৯ লক্ষ ৬৮ হাজার ৯৭৪ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১০ লক্ষ ৪১ হাজার ২৬ জন, মহিলা ভোটার ৯ লক্ষ ২৭ হাজার ৮৮২ জন।
অন্যদিকে, তৃতীয় লিঙ্গের ৬৬ জন ভোটার রয়েছেন। দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার ১১ লক্ষ ৫৯ হাজার ৫১৯। পুরুষ ভোটার ৫ লক্ষ ৯৮ হাজার ৮৬ জন। মহিলা ভোটার ৫ লক্ষ ৬১ হাজার ৩৯০ জন। তৃতীয় লিঙ্গের ৪৩ জন রয়েছেন। মালদাতে মোট ভোট দেবেন ২৭ লক্ষ ৯১ হাজার ৭৩৬ জন। পুরুষের সংখ্যা ১৪ লক্ষ ৪২ হাজার ৬০ জন, মহিলা ভোটার ১৩ লক্ষ ৪৯ হাজার ৬০৯ জন। তৃতীয় লিঙ্গের ৬৭ জন ভোটার রয়েছেন। যা উত্তরবঙ্গের আটটি জেলার মধ্যে সবচেয়ে বেশি।