• ভোটের হিংসা রুখতে মাঠে নামার নির্দেশ
    আজকাল | ১৫ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: নির্বাচন কমিশনের নির্দেশের পরে মঙ্গলবার নবান্ন একটি নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়েছে, গত বিধানসভা নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন এবং লোকসভা নির্বাচনের সময় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে রাজনৈতিক অশান্তির ঘটনা ঘটেছিল। ২০২১ বিধানসভা নির্বাচনে পরে তা ভয়াবহ রূপ নিয়েছিল। রাজ্যোর মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা সমস্ত জেলার নির্বাচনী আধিকারিকদের সেই সমস্ত বুথে যেতে নির্দেশ দিয়েছেন। জেলা পুলিশের সুপারদের এবং কমিশনারদের যেতে বলা হয়েছে। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে ওই সমস্ত বুথগুলি পরিদর্শন করতে বলা হয়েছে।

    এছাড়াও, ওই সমস্ত বুথের বিশেষভাবে নজরদারি চালাতে বলা হয়েছে। তা জেলা নির্বাচনী আধিকারিক বা জেলা পুলিশের সুপার মোবাইল ফোন, স্যা টেলাই ব্যদবহার করে একটি পরিকল্পনা করতে বলেছেন রাজ্যেকর মুখ্যসচিব। সেই সমস্ত স্পর্শকাতর এলাকায় ঘুরে এসে আগামী বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে রিপোর্ট নবান্নে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। ভোটারেরা যাতে নির্ভয়ে ভোটদান করতে পারেন, তা নিশ্চিত করতেই এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। 

     
  • Link to this news (আজকাল)