• পয়লা বৈশাখে গয়না কেনার প্ল্যান, আজ কলকাতায় সোনা-রুপো কত চলছে? রেট দেখে নিন
    আজ তক | ১৫ এপ্রিল ২০২৬
  • বছরের শুরুতে সোনার দামে যে লাগামছাড়া ঊর্ধ্বগতি দেখা গিয়েছিল, এপ্রিলের মাঝামাঝি এসে তা অনেকটাই স্থিতিশীল হয়েছে। তবে বুধবার, ১৫ এপ্রিল সারা দেশের খুচরো বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দামে বেড়েছে। এদিকে পয়লা বৈশাখে অনেকেই সোনা কেনেন। বাংলা নববর্ষের শুরু থেকেই ফের বিয়ের মরশুম শুরু হয়। তার আগে ফের মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ। আজ কলকাতায় কততে বিক্রি হচ্ছে সোনা ও রুপো, চলুন জেনে নেওয়া যাক।

    কলকাতার সোনা ও রুপোর দর
    আজ কলকাতায় ২৪ ক্যারেট সোনার (৯৯.৯% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম ১৫,৫৩৫ টাকা , গতকালের তুলনায় দাম বে়ড়েছে ১৪২ টাকা। ২২ ক্যারেট সোনার (৯১.৬% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম ১৪,২৪০ টাকা, গতকালের তুলনায় দাম বেড়েছে ১৩০ টাকা।  ১৮ ক্যারেট সোনার (৭৫% বিশুদ্ধতা) দাম প্রতি গ্রাম ১১,৬৫১ টাকা, গতকালের তুলনায় দাম বেড়েছে ১০৬ টাকা। আজ কলকাতায় রুপোর দাম প্রতি গ্রাম ২৭০ টাকা এবং প্রতি কিলোগ্রাম ২,৭০,০০০ টাকা । গতকালের তুলনায় কেজিতে দাম বেড়েছে ১৫ হাজার টাকা। 

    রেকর্ড হাই থেকে পতন
    জানুয়ারি মাসে সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৮০ লক্ষ টাকার রেকর্ড সীমা পার করেছিল। তবে বর্তমানে সেই দাম প্রায় ১৬ শতাংশ বা ৩০,০০০ টাকা কমে ১.৫২ লক্ষ টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। বাজার বিশেষজ্ঞদের মতে, টানা উত্থানের পর বিনিয়োগকারীদের মুনাফা লাভ এবং তেলের দাম বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতির আশঙ্কায় দাম কিছুটা সংশোধন হয়েছে। বিনিয়োগকারীদের জন্য এটি প্রবেশের বড় সুযোগ হতে পারে বলে মনে করা হচ্ছে।

    ভবিষ্যতে সোনা ও রুপোর গতিবিধি কেমন হবে? 
    ব্রোকারেজ ফার্ম জেএম ফিনান্সিয়াল সার্ভিসেস-এর প্রণব মের সম্প্রতি বলেছেন , পশ্চিম এশিয়ায় চলমান ইরান-মার্কিন যুদ্ধ সোনা ও রুপোর গতিবিধি নির্ধারণ করবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধ নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। ফলস্বরূপ, সোনা ও রুপোর দামে অস্থিরতা অব্যাহত থাকতে পারে। এখন যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পথ আবার খুলে গেছে, সোনার দাম বেড়েছে, অন্যদিকে রুপো বর্তমানে মুনাফা তুলে নেওয়ার চাপের সম্মুখীন হচ্ছে।
  • Link to this news (আজ তক)