আগামী বৃহস্পতিবার প্রথম দফার ভোট পশ্চিমবঙ্গে। ২৩ এপ্রিল ১৫২টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটে কোন জেলায় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে, তা জানিয়ে দিল নির্বাচন কমিশন। সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী থাকছে মুর্শিদাবাদ জেলায়। মোট ২,৪০৭ কোম্পানি বাহিনীর মধ্যে শুধু মুর্শিদাবাদেই থাকছে ৩১৬ কোম্পানি। এই জেলাকে কমিশন যে আলাদা গুরুত্ব দিচ্ছে, তা বোঝাই যাচ্ছে।
জঙ্গিপুর পুলিশ জেলায় থাকছে ৭৬ কোম্পানি বাহিনী, মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি বাহিনী। এর পরেই রয়েছে দুই মেদিনীপুর জেলা। পূর্ব মেদিনীপুরে ২৭৩ কোম্পানি, পশ্চিম মেদিনীপুরে ২৭১ কোম্পানি জওয়ান মোতায়েন থাকবে।
বাকি কোন জেলায় কত কোম্পানি বাহিনী থাকছে:
বাঁকুড়া ১৯৩ কোম্পানি
মালদহে ১৭২ কোম্পানি
পুরুলিয়া ১৫১ কোম্পানি
কোচবিহার ১৪৬ কোম্পানি
জলপাইগুড়ি ৯২ কোম্পানি
দক্ষিণ দিনাজপুর ৮৩ কোম্পানি
আলিপুরদুয়ার ৭৭ কোম্পানি
ঝাড়গ্রাম ৭৪ কোম্পানি
রায়গঞ্জ পুলিশ জেলায় ৭১ কোম্পানি
ইসলামপুর পুলিশ জেলায় ৬১ কোম্পানি
দার্জিলিং ৬১ কোম্পানি
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ৪৪ কোম্পানি
কালিম্পং ২১ কোম্পানি