• মমতার গাড়ি চেক করতে এসেছিল সেন্ট্রাল ফোর্স? গুরুতর দাবি, মোদীর গাড়ি চেকও চান TMC নেত্রী
    আজ তক | ১৫ এপ্রিল ২০২৬
  • 'আজ দম দম এয়ারপোর্টে আমার গাড়ির সামনে এসেছে সেন্ট্রাল ফোর্স। আমি বললাম, চেক করো চেক করো। আমার গাড়িও চেক করো। তৃণমূলের লিডারের গাড়ি চেক হলে কেন প্রধানমন্ত্রীর গাড়ি চেক হবে না? সিআরপিএফ-এর গাড়ি চেক হবে না? স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়ি চেক হবে না? কেন বিজেপির গাড়ি চেক করবে না? খালি তৃণমূলের গাড়ি চেক হবে?',  আজ ইসলামপুরের কোর্ট ময়দানের জনসভায় এমনই ভয়ঙ্কর দাবি করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


    এ দিন প্রথম থেকেই বিজেপি এবং সেন্ট্রাল ফোর্স নিয়ে আক্রমণের সুর চড়ান মমতা। তাঁর কথায়, 'সেন্ট্রাল মিনিস্টার টাকা নিয়ে আস। আপনার সেন্ট্রাল ফোর্সের গাড়িতে কী কী আসে আমার জানা যায়। আপনার ক্ষমতা থাকলে আমার গাড়ি রোজ চেক করুন। অন্যদের বদলে আমার গাড়ি চেক করুন। আমি গাড়ি ছেড়ে দিয়েছিলাম। বললাম চেক করো। কিন্তু আপনারা পালিয়ে গেলেন। এসেছিলেন আমি খুশি হয়েছি।' 

    পাশাপাশি নিজের সততার ইমেজকে আজও আবার একবার ঝালিয়ে নিলেন মমতা। তাঁর কথায়, 'আমি বিজেপির মতো চোর ডাকাত নই। এক টাকাও মাইনে নিই না। এটা বুঝতে হবে। এক কাপ চাও আমি কারও থেকে খাই না।' 

    তৃণমূলকে ইচ্ছে করে গ্রেফতার করছে
    আজ আবার তৃণমূল কংগ্রেসকে ইচ্ছাকৃত গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করলেন মমতা। তাঁর কথায়, 'ইনস্ট্রাকশন দিচ্ছে যে তৃণমূলকে অ্যারেস্ট করতে হবে। যদি তৃণমূলের এক জন অ্যারেস্ট হয়, তাহলে ১০০০ জন অ্যারেস্ট হবে।'

    টাকা বিলি করছে বিজেপি
    এ দিন বিজেপি টাকা বিলি করছে বলে দাবি করেন মমতা। তিনি বলেন, 'এখন থেকে টাকা বিলি করছে। একটা কার্ডও বিলি করছে। সেখানে বলা হচ্ছে ভোটের পর টাকা দেওয়া হবে। বিজেপিকে বিশ্বাস করবেন না। বিহারে টাকা দিয়েছিল। এখন ফেরত চাইছে। আর যদি টাকা নেন, তাহলে ভোটের পর আপনাদের সব অ্যাকাউন্ট নিয়ে নেবে। ভোটের আগেই টাকা দেওয়ার সাহস কোথা থেকে পাচ্ছে? এটা আদর্শ নির্বাচন বিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব যেন কার্ড বিলি অবিলম্বে বন্ধ হয়।'

    পাশাপাশি তিনি দাবি করেন, বিজেপি রাজ্যের সর্বনাশ করতে চায়। বিজেপি বাঙালিকে জ্বালাতে এসেছে। বাংলা ভাগ করতে চাইছে ডিলিমিটেশনের আগে।

     
  • Link to this news (আজ তক)