• সিবিএসই-র দশম শ্রেণির ফলপ্রকাশ, শুভেচ্ছা মমতার
    আজকাল | ১৬ এপ্রিল ২০২৬
  • আজকাল ওয়েবডেস্ক: পয়লা বৈশাখেই সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষার ফলপ্রকাশ হল। আজ, বুধবার দুপুরে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন প্রকাশ করেছে দশম শ্রেণির প্রথম পর্বের ফলাফল। সিবিএসই-র ওয়েবসাইটে ফলাফলের তালিকা প্রকাশ করা হয়েছে। 

    নববর্ষে সিবিএসই-র দশম শ্রেণির ফলপ্রকাশের পরেই শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'চলতি বছরে সিবিএসই পরীক্ষায় উত্তীর্ণ সকল পড়ুয়াদের জন্য আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা সকলেই ভবিষ্যতে আরও সফল হও, এই কামনা করছি।' 

    মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, 'তোমাদের সাফল্যের পিছনে যে সকল শিক্ষক, শিক্ষিকা, পরিবার ও অভিভাবকরা রয়েছেন, তাঁদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি।' পাশাপাশি তিনি লিখেছেন, 'যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, মনোবল হারিয়ে ফেলো না। আমি নিশ্চিত ভবিষ্যতে সফল হবে তোমরা। আমার আশীর্বাদ ও শুভেচ্ছা সবসময় তোমাদের সঙ্গে রয়েছে।' 



    Tweet by @i

  • Link to this news (আজকাল)