• Breaking News Live: সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো স্টেশনের কাছে বেপরোয়া গতির জেরে দুর্ঘটনা
    এই সময় | ১৬ এপ্রিল ২০২৬
  • দ্রুতগতিতে আসা একটি গাড়ি ডিভাইডারে ধাক্কা। দুমড়ে যায় হন্ডা সিটি গাড়ি, গাড়িতে থাকা তিন পুরুষ এবং এক মহিলা আহত। দুইজনকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও চালকের পাশে বসা সহযাত্রী চিকিৎসাধীন। ঘটনার সঙ্গে সঙ্গে নিউ টাউন ট্রাফিক, ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌছায়।

    ফের মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক যুবক। আর সেই সঙ্গে আবারও সামনে এল দীর্ঘদিনের অবহেলিত রাস্তা সম্প্রসারণের প্রশ্ন। বাঁকুড়া-রানিবাঁধ রাজ্য সড়কের খাতড়ার মেঝারিগোড়া গ্রামের কাছে বুধবার রাতে ঘটে এই দুর্ঘটনা। মৃত যুবকের নাম উদ্ধব বাউরf, বয়স আনুমানিক ৩৮ বছর। বাড়ি খাতড়ার দাঁড়শোল গ্রামে।

    অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলায় ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৮ জন তীর্থযাত্রীর মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১০–১২ জন। বৃহস্পতিবার ভোররাতে ঘটেছে ঘটনাটি।

    আজ থেকে বসছে সংসদের বিশেষ অধিবেশন। সংসদে লোকসভার পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ আইনে সংশোধনী বিল পেশ করতে সক্রিয় হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। এই বিলের সঙ্গে যুক্ত প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের তুমুল বিরোধিতা করতে চলেছে ইন্ডিয়া জোট-সহ বিরোধী দলগুলি। বৃহস্পতিবার সকালে DMK-র সভাপতি ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M. K. Stalin আজ কেন্দ্রের সীমা পুনর্নির্ধারণ (Delimitation Bill) পদক্ষেপের প্রতিবাদে কালো পোশাক পরে কালো পতাকা উত্তোলন করেন। পাশাপাশি, তিনি প্রস্তাবিত ডিলিমিটেশন বিলের একটি কপিও আগুনে পুড়িয়ে প্রতিবাদ জানান।

    অন্নপূর্ণা ভাণ্ডারের নাম করে ফর্ম ফিলাপের মাধ্যমে মহিলাদের টাকা দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোনারপুরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোনারপুর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

  • Link to this news (এই সময়)