• আশা ভোঁসলের প্রয়াত পুত্রকে শোকবার্তা সোনিয়া গান্ধীর, বিতর্ক
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: সদ্যপ্রয়াত আশা ভোঁসলের দুই পুত্রকে শোকবার্তা পাঠিয়ে অস্বস্তিতে পড়লেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। জানা গিয়েছে, কিংবদন্তী শিল্পীর এক প্রয়াত পুত্রকেও এই বার্তা পাঠান তিনি। বিষয়টি প্রকাশ্যে আসতেই সোনিয়া একহাত নেয় বিজেপি। গত ১২ এপ্রিল প্রয়াত হন আশা ভোঁসলে। এরপরেই গায়িকার দুই ছেলে আনন্দ ও হেমন্তকে শোকবার্তা পাঠান প্রবীণ কংগ্রেস নেত্রী। ২০১৫ সালে হেমন্ত ভোঁসলে মারা যান। সেই হেমন্তকে কীভাবে শোকবার্তা পাঠালেন কংগ্রেস নেত্রী? বিষয়টি প্রকাশ্যে আসতেই কটাক্ষ করতে ছাড়েননি বিজেপির অমিত মালব্য।
  • Link to this news (বর্তমান)