• ব্রিকস: ভারতে সফরে আসছেন পুতিন
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: ভারতে আসতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার ক্রেমলিন সূত্রে এই খবর জানানো হয়েছে। আগামী সেপ্টেম্বরে দিল্লিতে হবে ১৮ তম ব্রিকস সম্মেলন। সেখানেই যোগ দিতে রুশ প্রেসিডেন্টের এই সফর বলে জানিয়েছে ক্রেমলিন। শেষপর্যন্ত যদি সব ঠিক থাকে, তাহলে একবছরের মধ্যে দ্বিতীয়বার ভারতের মাটিতে পা রাখবেন পুতিন। রুশ প্রেসিডেন্ট যে ভারতে আসতে পারেন তার ইঙ্গিত অবশ্য সপ্তাহখানেক আগেই দিয়ে রেখেছিলেন রুশ মন্ত্রী আন্দ্রেই 

    রুডেঙ্কো। একটু ঘুরিয়ে জানিয়েছিলেন, বর্তমানে তাঁরা এমন কোনো সমস্যা দেখছেন না, যা পুতিনকে ভারতে আসতে বাধা দিতে পারে।
  • Link to this news (বর্তমান)