• ভোটার স্লিপেও কিউআর কোড
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার কমিশনের দেওয়া ভোটার স্লিপে থাকবে কিউআর কোড। এই কোড স্ক্যান করে ভোটাররা নির্বাচন সংক্রান্ত যাবতীয় তথ্য যাচাই করে নিতে পারবেন। পাশাপাশি, স্থানীয় ভাষায় লেখা স্লিপগুলির মধ্যে থাকবে ভোটারের নাম ও তথ্য, ভোটকেন্দ্রের ঠিকানা, ভোটের তারিখ, সময়, বুথের মানচিত্র। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্লিপ প্রত্যেক ভোটারের হাতে পৌঁছে দেবেন বিএলওরা। আগামী শনিবারের মধ্যে প্রথম দফার ভোটের সমস্ত স্লিপ বিলি করে ফেলতে হবে তাঁদের।  
  • Link to this news (বর্তমান)