সংবাদদাতা, বারুইপুর: অনেক আগেই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন ভাঙরের নেতা আরাবুল ইসলাম। তিনি ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে আইএসএফের প্রার্থী হয়েছেন। এবার তাঁর পুত্র হাকিমুল ইসলামও আইএসএফে যোগ দিলেন। হাকিমুল দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য ছিলেন। বুধবার সন্ধ্যায় ভাঙরের কাশীপুরে এক সভায় হাকিমুলের হাতে দলীয় পতাকা তুলে দেন নৌসাদ সিদ্দিকি। হাকিমুল বলেন, দল থেকে যাকে ভাঙড়ের দায়িত্ব দেওয়া হয়েছে, তাঁকে মেনে নেওয়া যাচ্ছে না। তাই দল বদল। নিজস্ব চিত্র