• বিজেপি প্রার্থীর উপর হামলার অভিযোগ
    বর্তমান | ১৬ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বারুইপুর: ফলতা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডার উপরে হামলা চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ফলতার ভাদুরা এলাকায়। এর জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়। ফলতা থানার পুলিশ এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির কর্মীরা বলেন, এই ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)