নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের শহরে অগ্নিকাণ্ড। বুধবার রাতের দিকে মোমিনপুর মোড়ে একটি বাড়িতে ভয়াবহ আগুন লাগে। জানা গিয়েছে, ওই বাড়িটি স্থানীয় এক সিপিএম কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন্দর বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী ফৈয়াজ আহমেদ খান। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। জানপ্রাণের ক্ষতি না হলেও বাড়িটির দোতলার ঘরগুলি প্রায় পুড়ে ছারখার হয়ে গিয়েছে। ঘরের বহু আসবাবপত্র পুড়ে আর্থিক ক্ষতি হয়েছে বলেও স্থানীয় সূত্রে খবর। তবে দমকলের তৎপরতায় আগুন আশপাশে বিশেষ ছড়িয়ে পড়েনি। ঘণ্টাখানেকের মধ্যে নিয়ন্ত্রণে চলে আসে।