নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পর্ণশ্রী থানা এলাকার পঞ্চাননতলা লেনের বাড়ি থেকে এক প্রৌঢ়ার পচাগলা দেহ উদ্ধার হল। মঙ্গলবার রাত ১২টা নাগাদ ঘরের ভিতরে থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় বাসিন্দারাই তখন পুলিশে খবর দেন। ঘটনাস্থলে যায় পর্ণশ্রী থানার পুলিশ। দরজা ভেঙে পুলিশ দেখে, মাটির উপর পড়ে রয়েছে প্রৌঢ়ার পচাগলা দেহ। পুলিশ জানিয়েছে, মৃতার নাম সোমা দত্ত (৫২)। তিনি ওই বাড়িতে একাই থাকতেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অসুস্থতাজনিত কারণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে মহিলার।