• ভরা সংসদে কল্যাণকে মজার পাত্র বানালেন মোদী, VIRAL মুহূর্তে ঠিক কী ঘটেছে?
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৬
  • লোকসভার বিশেষ অধিবেশনে মহিলা সংরক্ষণ বিলটি উত্থাপন করা হয়। বিলটিকে কেন্দ্র করে শুরু হয় সংস হই-হট্টগোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিলটি নিয়ে বক্তব্য পেশ করা শুরু করতেই উত্তাল হয়ে ওঠে সংসদ। প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বাধা দেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাল্টা কল্যাণের উদ্দেশ্যে মোদী কটাক্ষ করে বলেন, 'ওকে বলতে দিন, ওখানে ওকে কেউ কথা বলতে দেয় না।'

    মহিলা সংরক্ষণ ও আসন পুনর্নির্ধারণ বিষয়ক বিশেষ সংসদ অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী  লোকসভায় বক্তব্য রাখার সময় কল্যাণের বাধা দেওয়ায় তাঁর সমালোচনা করেন। অধিবেশন চলাকালীন কড়া জবাবে তিনি বলেন, “ওকে বলতে দিন, ওখানে ওকে কেউ কথা বলতে দেয় না।” এরপরই হাসির রোল ওঠে সংসদে। কল্যাণকে বারংবার বিরোধিতা করে বলতে শোনা যায়, 'আপনারা এতদিন কেন বিলটি আনেননি? এত দেরি কেন করলেন?'

    শুধু তাই নয়, প্রধানমন্ত্রী আরও বলেন, "এখানে কিছু মানুষের মনে হয় মোদীজির কোনও রাজনৈতিক স্বার্থ আছে।" পাল্টা কল্যাণ দাবি করেন, হ্যাঁ, তা তো আছে। এরপর ফের বিরোধিতা করতে থাকেন কল্যাণ। শাহকে উদ্দেশ্য করে চ্যালেঞ্জও ছুড়ে দেন।

    প্রধানমন্ত্রী এর জবাবে বলেন, "বিরোধিতা করলে আমার রাজনৈতিক লাভ হবে, কিন্তু একমত হলে কারওরই রাজনৈতিক ফায়দা হবে না এটা লিখে নিন।"

    বৃহস্পতিবার পার্লামেন্টে বিশেষ অধিবেশনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।বক্তব্যের শুরুতে সকল বিরোধীদের এই বিলের স্বপক্ষে এগিয়ে আসার বার্তা দেন তিনি। বলেন, "আমরা সকলে ভাগ্যবান, কারণ আমরা দেশের এই নীতি নির্ধারণ প্রক্রিয়ায় অংশ হতে পারছি। এটা আমাদের সকল সাংসদদের জন্য সৌভাগ্যের বিষয়।" 

    এই সংশোধনী বিল দেশের দিশা বদলে দেবে। একবিংশ শতকে ভারত নতুন আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যাচ্ছে। 
     
  • Link to this news (আজ তক)