• আগামী ৩ দিন রাজ্যজুড়ে কালবৈশাখীর পূর্বাভাস, ঝড়ের গতি হতে পারে ৫০ কিমি 
    আজ তক | ১৬ এপ্রিল ২০২৬
  • আবহাওয়ার বড় পরিবর্তনের ইঙ্গিত দিল আবহাওয়া দফতর। আজ, বৃহস্পতিবারের মতো শুক্রবারও জেলায় জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি করা হল। শুধু তাই নয়, এই পরিস্থিতি চলবে আগামী ৩ দিন। এর পেছনে রয়েছে একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা, যা দক্ষিণ-পূর্ব রাজস্থান থেকে মণিপুর পর্যন্ত বিস্তৃত হয়ে উত্তর-পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বাংলাদেশ ও দক্ষিণ-পূর্ব অসমের ওপর দিয়ে গিয়েছে।

    পাশাপাশি উত্তর বাংলাদেশ সংলগ্ন এলাকায় ঊর্ধ্বাকাশে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এই দুই ব্যবস্থার প্রভাবে বঙ্গোপসাগরথেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে, যার ফলেই বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে।

    দক্ষিণবঙ্গের আবহাওয়া১৬ এপ্রিল: প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলিতে ঝড়ের গতি ঘণ্টায় ৫০-৬০ কিমি পর্যন্ত হতে পারে। অন্য জেলাগুলিতে ৪০-৫০ কিমি বেগে দমকা হাওয়া বইতে পারে।

    ১৭ এপ্রিল: বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা থাকবে। দমকা হাওয়ার গতি হতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিমি।

    ১৮-১৯ এপ্রিল: মূলত আবহাওয়া শুষ্ক থাকবে, তবে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    ১৯ এপ্রিল থেকে: দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে গরম ও আর্দ্র আবহাওয়া অস্বস্তি বাড়াবে।

    ২০-২২ এপ্রিল: দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, তবে কিছু জেলায় গরম ও আর্দ্রতা বাড়বে।

    উত্তরবঙ্গের আবহাওয়া১৬-১৭ এপ্রিল: প্রায় সব জেলাতেই বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়ের গতি ৪০-৫০ কিমি পর্যন্ত যেতে পারে।

    ১৮ এপ্রিল: উত্তরবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে পাহাড় ও ডুয়ার্স অঞ্চলে।

    তাপমাত্রার পরিবর্তন
    আগামী দু’দিনে তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। তবে এরপর দক্ষিণবঙ্গে ধীরে ধীরে ৩-৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়বে। উত্তরবঙ্গে তাপমাত্রার তেমন বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।


     
  • Link to this news (আজ তক)