ভোটের মুখে মেয়েদের ৩ হাজার টাকা ভাতার কার্ড বিলি কেন? BJP-র বিরুদ্ধে কমিশনে গেল TMC
আজ তক | ১৬ এপ্রিল ২০২৬
BJP-র বিরুদ্ধে গুরুতর ভাবে আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ তুলে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের। মহিলাদের জন্য ৩ হাজার টাকার প্রতিশ্রুতি দেওয়া কার্ড ছাপানো এবং তা রাজ্যজুড়ে বিলি করা নিয়ে তীব্র আপত্তি তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
ক্ষুব্ধ মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 'BJP টাকার বান্ডিল নিয়ে এসেছে। এখন থেকেই রাজ্যে টাকা বিলি করছে। একটা কার্ডও বিলি করছে। সেখানে বলা হচ্ছে ভোটের পরে মেয়েদের টাকা দেওয়া হবে। ভোটের আগে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড বিলি করার সাহস কী করে পাচ্ছে, এটা আদর্শ আচরণবিধি লঙ্ঘন। আমি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি। কার্ড বিলি যেন বন্ধ হয়।' এরপরই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলের তরফ থেকে নির্বাচন কমিশনে BJP-র এই মার্তৃশক্তি কার্ড বিলি নিয়ে অভিযোগ করা হল।