• মদ-সিগারেট-মুরগি পেলেই ভূত তাড়াতেন! মুম্বইয়ে গ্রেপ্তার জিম প্রশিক্ষক থেকে ধর্মগুরু হয়ে ওঠা ‘মন্টি বাবা’
    প্রতিদিন | ১৬ এপ্রিল ২০২৬
  • চার বছরে ভোলবদল! সাধারণ জিম প্রশিক্ষক থেকে স্বঘোষিত ধর্মগুরু। এমনকী অলৌকিক প্রক্রিয়ায় রোগ নিরাময় করতেও শুরু করেন রিথম পাঞ্চাল ওরফে ‘মন্টি বাবা’। ভক্তদের থেকে বিনিময়ে কেবল টাকা নয়, নিতেন মদ, সিগারেট, জ্যান্ত মুরগি এবং খাসির হৃদপিণ্ড। ঊর্ধ্বমুখী লোভের কারণে সম্প্রতি ফাঁস হয়ে যায় বাবার ‘ভুয়ো কাণ্ড’। তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তারও অভিযোগ ওঠে। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

    মুম্বইয়ের পূর্ব মালাডের ঘটনা। একটি পরিত্যক্ত জমিতে প্রতি বৃহস্পতি ও শনিবার সন্ধে ৭টা থেকে ৮টা অবধি দরবার বসাতেন মন্টি বাবা। নিজেকে দেবীর আশীর্বাদ প্রাপ্ত বলে দাবি করতেন এবং সন্তান ধারণে সাহায্যে ছলে কয়েক ডজন মহিলাকে যৌন হেনস্তা করেন। অধিকাংশ ক্ষেত্রে যে পদ্ধতিতে স্বঘোষিত ধর্মগুরুরারা প্রভাব বিস্তার করেন, মন্টি বাবাও সেভাবেই ভূত তাড়ানোর দাবি করতেন। এর জন্য ‘অঘোরি’ আচার পালন করতেন তিনি। সেই সময় দামি মদ, সিগারেট এবং পশুর হৃদপিণ্ড চাইতেন। অতিরিক্ত চাহিদার কারণে ভক্ত ও স্থানীয়দের মধ্যে সন্দেহ তৈরি হয়।

    ভূত তাড়ানোর দাবি, অতিরিক্ত মদ, সিগারেট, মাংসের চাহিদা নিয়ে কিছু ভক্ত প্রশ্ন তোলেন। অভিযোগ, তাঁদের বাড়িতে গুন্ডা পাঠিয়ে হুমকি দেন মন্টি বাবা। প্রতারিত এক ভক্ত প্রাক্তন বিজেপি কাউন্সিলর ও আইনজীবী সিদ্ধার্থ শর্মাকে গোটা বিষয়টি জানাতেই পরিস্থিতির অন্য দিকে মোড় নেয়। মধ্যরাতের আচার-অনুষ্ঠান, যৌন হেনস্তা এবং টাকা তোলার বিষয়টিও জানান তিনি। একজন আইনজীবী মন্টি বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এই খবর ছড়িয়ে পড়তেই অনেকে স্বঘোষিত ধর্মগুরুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে শুরু করেন। শেষ পর্যন্ত পুলিশ গ্রেপ্তার করে রিথম পাঞ্চাল ওরফে ‘মন্টি বাবা’কে।
  • Link to this news (প্রতিদিন)