কালবৈশাখীর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। ১৬ ও ১৭ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখীর সতর্কতা দেওয়া হয়েছে। তার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কবার্তাও রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, এখন আবহাওয়ার যা পরিস্থিতি তাতে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা মেলায় এবং নির্দিষ্ট দিকে বায়ু প্রবাহের কারণে দক্ষিণবঙ্গের নানা জেলায় বৃষ্টি হতে পারে এবং দমকা হাওয়া বইতে পারে। ১৬ ও ১৭ এপ্রিল এমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে। ১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের নানা জেলায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকতে পারে। উত্তরবঙ্গের কিছু জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা ও হুগলির কিছু এলাকায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইবে।
দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান এবং নদিয়ার কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে।
১৯ এপ্রিল দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় উষ্ণ ও আর্দ্র আবহাওয়া থাকবে। তারপর থেকে বেশ কয়েকদিন টাকা এমন আবহাওয়া থাকতে পারে বাংলায়।