• ‘সেক্যুলারিজম নিপাত যাক’ মন্তব্যের জের, শুভেন্দুর প্রার্থীপদ বাতিলের দাবিতে হাই কোর্টে মামলা
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • ‘সেক্যুলারিজম নিপাত যাক’, গত ৩ মার্চ মাসে বালিগঞ্জে দোল যাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযোগে তাঁর প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হল কলকাতা হাই কোর্টে। আগামী সপ্তাহে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে।

    আবেদনকারী সৌম্য মণ্ডল বলেন, “বালিগঞ্জ অঞ্চলে শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু ‘সেকুলারিজম নিপাত যাক’ স্লোগান তুলে বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না।” তাঁর দাবি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সংবিধানের ‘বেসিক্যাল স্ট্রাকচার’, সাধারণ পরিকাঠামো। যেখানে বিজেপি এ্যান্টি-সেকুলারিজমের কাজ করছে। সংবিধানের বিরোধিতা করছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। 

    আবেদনকারীর যুক্তি, “সংবিধান বাড়ির পিলার। তা অমান্য করলে, নড়বড়ে করে দিলে বাড়ি ভেঙে পড়বে। আমরা বাঙালি, বিহারী, হিন্দু-মুসলমান-খ্রিস্টানরা এক জায়গায় এসেছি শান্তিপূর্ণভাবে থাকব। এখানে সংবিধান ভেঙে পড়লে ভারতবর্ষের সার্বভৌমত্ব নষ্ট হবে।” আগেও এনিয়ে মামলা দায়ের হয়েছে হাই কোর্টে মামলা করেন সিপিএমের যুবনেতা সৈনিক। এবার এনিয়ে মামলা করলেন সৌম্য মণ্ডল। আগেই এনিয়ে জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছিলেন তিনি।
  • Link to this news (প্রতিদিন)