• ভোট কর্মীদের ভোট গ্রহণে চরম বিশৃঙ্খলা, ধুন্ধুমার বালুরঘাটে
    বর্তমান | ১৭ এপ্রিল ২০২৬
  • সংবাদদাতা, বালুরঘাট: ভোটের দিন যে সরকারি কর্মীরা ভোটকেন্দ্রে ব্যস্ত থাকবেন তাদের পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ চলছে রাজ্যজুড়ে। ভোটকর্মীদের ট্রেনিং শেষে এমনই ভোটগ্রহণকে কেন্দ্র করে ধুন্ধুমার বাধল বালুরঘাটে।  বালুরঘাটের ললিত মোহন আদর্শ উচ্চ বিদ্যালয়ে পোস্টাল ব্যালটে ভোট চলছিল। সেখানে চরম বিশৃঙ্খলার অভিযোগ তুললেন সরকারি কর্মীরা। ভোটগ্রহণ কেন্দ্রের ভিতরেই তুমুল উত্তেজনা ছড়ালো। ভোটারদের অভিযোগ, পোস্টাল ব্যালট ভোটের ক্ষেত্রে ভোট বাক্স উন্মুক্ত অবস্থায় রয়েছে। পোস্টাল ব্যালট জমা দেওয়ার ক্ষেত্রে গোপনীয়তা নেই। গালা এবং সিল ছাড়াই ভোট বাক্সে ফেলা হচ্ছে পোস্টাল ব্যালট। ভোটগ্রহণ যে ঘরে হচ্ছে সেই  ঘরের ভিতরে বহু মানুষ ঢুকে পড়ছে। এমনকি মোবাইল নিয়েও ঢুকছেন ভোটাররা। 

    চরম বিশৃঙ্খল অবস্থা দেখে ক্ষোভে ফেটে পড়েন ভোট দিতে আসা কর্মীরা। ভোটগ্রহণ কেন্দ্রের সামনে এর প্রতিবাদে বিক্ষোভ দেখান তারা। ঘটনাস্থলে আসেন অবজার্ভার এবং বালুরঘাট থানার পুলিশ। বিজেপির অভিযোগ, প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল অবৈধভাবে ভোট করাচ্ছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে ভোটের নামে প্রহসন চালাচ্ছে। 
  • Link to this news (বর্তমান)