• মাঝরাত পর্যন্ত সংসদে আলোচনা, সাংসদদের থালায় শুধু ‘ভেজ’, মেনুতে কী কী?
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • মহিলা সংরক্ষণ সংক্রান্ত সংশোধনী বিল নিয়ে আলোচনার জন্য তিন দিনের বিশেষ সংসদীয় অধিবেশন চলছে। তার জন্য এলাহি আয়োজন করেছে কেন্দ্র। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত সংসদে চলছে আলোচনা।

    যেহেতু রাত পর্যন্ত লোকসভার অধিবেশনে সাংসদেরা হাজির ছিলেন। সেই কারণে প্রথা অনুযায়ী রাতের খাবার অর্থাৎ ডিনারের আয়োজন করেছিল সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রক। সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু লোকসভায় ঘোষণা করেছিলেন যে ডিনারের ব্যবস্থা করা হচ্ছে। সংসদে এত গুরুত্বপূর্ণ বিল নিয়ে আলোচনা চলছে, ডিনারের ঘোষণা করা হলো। কিন্তু ডিনার ছিল একেবারেই সাদামাটা, নিতান্তই ভেজ থালি। ছিল না মাংস, জায়গা পায়নি মাছও।

    রাতের দিকে দলের দুই সাংসদ অসিত মাল এবং প্রতিমা মণ্ডলের সঙ্গে সংসদের ক্যান্টিনে বসে ‘ভেজ থালি’ খেতে দেখা যায় তৃণমূল সাংসদ জুন মালিয়াকে। তিনি বলেন, ‘সরকার কোনও বাড়তি প্রিভিলেজ দিচ্ছে না৷ মাঝ রাত পর্যন্ত সংসদ চললে ডিনারের ব্যবস্থা করা সংসদীয় রীতি৷’ তাঁর সংযোজন, আমরা কেউই আশা করিনি যে, লোকসভায় ডিলিমিটেশন বিল নিয়ে মোদী সরকারের থোঁতা মুখ ভোঁতা করে দেওয়ার মতো কথা বলার পরে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সিক্সটিন কোর্স ডিনার খাওয়াবেন!’

    এ দিন বিরোধী দলগুলির প্রবল বিরোধিতার মুখে পুড়েছে কেন্দ্রের বিজেপি সরকার। লোকসভায় মোদী সরকারের ডিলিমিটেশন বিল পাসের উদ্যোগের তুলোধোনা করেছে তৃণমূল৷ দলের তরফে ঝাঁঝালো আক্রমণ করেছেন কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল এবং জুন মালিয়া৷ সরকারের দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা না থাকার কারণে সংসদের উভয় কক্ষে এই বিল পাস করা সম্ভব হবে কি না, তা নিয়ে বড় প্রশ্নচিহ্ন রয়েছে সরকারের শীর্ষ স্তরেই

  • Link to this news (এই সময়)