• ছত্তিশগড়ে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণে মামলা বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের বিরুদ্ধে, মৃত বেড়ে ২০
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • ছত্তিশগড়ের তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়ংকর বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রয়েছেন ৩ জন বাংলার শ্রমিকও। এই ঘটনায় বৃহস্পতিবার বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করল ছত্তিশগড় পুলিশ।

    মঙ্গলবার দুপুর ২টো নাগাদ ছত্তিশগড়ের শক্তি জেলায় অবস্থিত বেদান্ত গোষ্টীর তাপবিদ্যুৎ কেন্দ্রে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। ঘটনার সময় তাপবিদ্যুৎ কেন্দ্রের ভিতরে কমপক্ষে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। বিস্ফোরণের পরই সেখানে হুলস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে একসঙ্গে সবাই তাপবিদ্যুৎ কেন্দ্রের বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। তখনই পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর হয়েছে। ১৬ জন আহত। এদের মধ্যে কেউ কেউ চিকিৎসাধীন।

    শক্তি জেলার পুলিশ সুপার জানিয়েছেন, বৃহস্পতিবার দাভরা থানায় গাফিলতির অভিযোগ বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও সংস্থার ৯ জন কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তের সংখ্যা ভবিষ্য়তে বাড়তে পারে বলেও জানিয়েছেন শক্তি জেলার পুলিশ প্রধান।

    ছত্তিশগড় পুলিশ আরও জানিয়েছে, মৃতদের ময়নাতদন্তের রিপোর্ট, ঘটনাস্থলের ফরেনসিক রিপোর্ট, কারাখার স্বাস্থ্য ও নিরাপত্তা পরিস্থিতি ঠিক কেমন ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, বিস্ফোরণের পর থেকেই ছত্তিশগড়ের বিরোধী রাজনৈতিক দল কংগ্রেস বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার দাবি জানাচ্ছিল। শেষ পর্যন্ত চাপের মুখে পুলিশ মামলা দায়ের করল অনিল আগরওয়ালের বিরুদ্ধে।
  • Link to this news (প্রতিদিন)