• অফিস টাইমে মেট্রোয় বিভ্রাট, ইয়েলো লাইনে দীর্ঘক্ষণ ব্যাহত পরিষেবা
    এই সময় | ১৭ এপ্রিল ২০২৬
  • অফিস টাইমে কলকাতা মেট্রোয় (Kolkata Metro) ফের বিভ্রাট। ইয়েলো লাইনে সিগন্যালিং সমস্যার জন্য ১০:১৫ থেকে মেট্রো চলাচল সামায়িক ভাবে ব্যাহত হয়। সমস্যার পড়তে হয় নিত্যযাত্রীদের।

    জানা গিয়েছে, নোয়াপাড়া থেকে কলকাতা বিমান বন্দর অর্থাৎ জয় হিন্দ স্টেশন পর্যন্ত ইয়েলো লাইনে সকল ১০ টা বেজে ১৯ মিনিটের পর থেকে মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

    মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে। সিগন্যালের কোনও সমস্যার কারণেই মেট্রোর এই সমস্যা বলেই জানা গিয়েছে। মেট্রোর এক যাত্রী শুভাশিস মাল বলেন, ‘আমি যশোর রোড স্টেশনে ১২.৪৮ মিনিটে ঢুকেছি। প্রায় ২০ মিনিট কোনও মেট্রো পায়নি। সেই কারণে অফিসে পৌঁছতে দেরি হয়েছে।’

  • Link to this news (এই সময়)