• ওকালতি ছেড়ে রাজনীতিতে! কোটি টাকার বাড়ি, কত সম্পত্তির মালিক গণিখানের ভাগ্নি মৌসম?
    প্রতিদিন | ১৭ এপ্রিল ২০২৬
  • মালদহের রাজনীতিতে গণিখান চৌধুরী একটা মিথ। রাজনীতিতে মৌসম বেনজির নূরের (Mausam Benazir Noor) পরিচিতিও গণি পরিবারের সদস্য হওয়ার কারণেই। পরিবারের বাইরে বেরিয়ে সেভাবে রাজনৈতিক জমি তৈরি করতে পারেননি তিনি। সেই কারণেই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) আগে তৃণমূল ছেড়ে ফিরেছেন কংগ্রেসেই। নির্বাচনে মালতিপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যেই পেশ করেছেন হলফনামা। চলুন আজ জেনে নেওয়া যাক, কত সম্পত্তির মালিক গণিখান চৌধুরীর পরিবারের এই সদস্য।

    হলফনামা বলছে, মনোনয়ন পেশের সময় পেশায় মালতিপুর বিধানসভা আসনের কংগ্রেস প্রার্থী পেশায় আইনজীবী মৌসম বেনজির নূরের হাতে নগদ ছিল ৭৫ হাজার টাকা। তাঁর মোট ৩ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। তাতে মোট রয়েছে ১৯ লক্ষ ১০ হাজার ৪১৮ টাকা। এসবিআই পার্লামেন্ট ব্রাঞ্চে রয়েছে ৯ লক্ষ ২৪ হাজার ২৫৭ টাকা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মালদহ শাখায় রয়েছে ১ লক্ষ ৯৯ হাজার ৬৩৮ টাকা। এইচডিএফসি ইউ এন ব্রহ্মচারী স্ট্রিট ব্রাঞ্চে রয়েছে ৭ লক্ষ ৮৭ হাজার ৮৯ টাকা। মৌসমের বিনিয়োগের পরিমাণও নেহাত কম নয়। বিভিন্ন ক্ষেত্রে তাঁর বিনিয়োগ ৭৬ লক্ষ ৬৩ হাজার ৪১৮ টাকা। এলআইসির প্রিমিয়াম ২ লক্ষ ৯০ হাজার ৫৮৫ টাকা। কংগ্রেস নেত্রীর নামে ২ টি গাড়ি রয়েছে। যার দাম ২২ লক্ষ টাকা। ১৭০ গ্রাম সোনার মালিক মৌসম। যার দাম ২৫ লক্ষ ৫০ হাজার টাকা। অর্থাৎ তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১ কোটি ৪৬ লক্ষ ৮৯ হাজার ৯৮৮ টাকার।

    একটি বাণিজ্যিক ভবন রয়েছে মৌসমের নামে। রয়েছে একটি বাড়ি। যার মোট দাম ১ কোটি ১০ লক্ষ টাকা। জানা যাচ্ছে, প্রার্থীর স্বামীর হাতে নগদ রয়েছে ৭৫ হাজার টাকা। তাঁর ২ টি অ্যাকাউন্টে মোট রয়েছে ৮০ হাজার টাকা। এলআইসিতে তাঁর বিনিয়োগ ৫ লক্ষ ৬ হাজার টাকা। রয়েছে ২ টি গাড়ি। যার দাম ২১ লক্ষ ৭৯ হাজার ৫০৬ টাকা। ২৫ গ্রাম গয়নার মালিক মৌসমের স্বামী। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ৪২ লক্ষ ২০ হাজার ৫৭১ টাকা। তবে জমি-বাড়ি কিছুই নেই তাঁর।   
  • Link to this news (প্রতিদিন)