• মোথাবাড়ি কাণ্ডে এনআইএ’র হেফাজতে সাতজন
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মালদহের মোথাবাড়িতে এসআইআরের কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও এবং তাঁদের উপর হামলার ঘটনায় ৪৯ জন অভিযুক্তের মধ্যে সাতজনকে নিজেদের হেফাজতে নিল এনআইএ। বৃহস্পতিবার কলকাতার নগর দায়রা আদালতে এনআইএর বিশেষ আদালতে ৪৯ জনকে তোলা হয়। এনআইএর আইনজীবী শ্যামল ঘোষ আদালতে জানান, অভিযুক্তরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই ঘটনায় জড়িত। তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই পর্যায়ে সব তথ্য তাঁরা সর্বসমক্ষে আনতে চাইছেন না। এনআইএর তরফে সাতজনকে তাদের হেপাজত চাওয়া হলেও বাকিদের জেল হেফাজতে পাঠানোর আরজি জানানো হয়। মোফাক্কেরুলের আইনজীবীর অভিযোগ, তাঁর মক্কেলকে বলির পাঁঠা করা হচ্ছে। মোফাক্কেরুল বরং জমায়েত সরানোর চেষ্টা করেছিলেন। অশান্তির ঘটনায় তাঁর জড়িত থাকার কোনো সম্ভাবনা নেই। সওয়াল শেষে সাতজনকে এনআইএ হেপাজতে পাঠায় আদালত। বাকিদের জেল হেপাজতে পাঠানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)