• হাইকোর্টে স্বস্তি পেলেন পবিত্র কর
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা হাইকোর্টে স্বস্তি পেলেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র কর। আপাতত তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন বিচারপতি অজয়কুমার মুখোপাধ্যায়। তবে পুলিশ তদন্ত করতে পারবে বলে জানিয়েছেন বিচারপতি। হুমকি এবং ছিনতাইয়ের অভিযোগে পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। যার প্রেক্ষিতে হাইকোর্টে যান তিনি।  অন্যদিকে বিতর্কিত মন্তব্যের জেরে বিরোধী দলনেতার প্রার্থীপদ বাতিলের মামলা দায়ের হল হাইকোর্টে। 
  • Link to this news (বর্তমান)