• ‘জয়ের ব্যবধান কিছুটা বাড়বে’, ম্যারাথন অভিযানের পরে কী বললেন দেবাশিস কুমার?
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৬
  • শুক্রবার ভোর পাঁচটায় রাসবিহারী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস কুমারের বাড়িতে শুরু হয়েছিল আয়কর দপ্তরের অভিযান। সন্ধ্যা ৮টা নাগাদ শেষ হয় এই তল্লাশি অভিযান। প্রায় ১৫ ঘণ্টা ম্যারাথন অভিযানের পরে সংবাদমাধ্যমের মুখোমুখি দেবাশিস কুমার বলেন, ‘আজকের দিনটার জন্য প্রচার আমার বন্ধ হয়েছে। তবে এতে আমার ভালোই হলো। আমার জয়ের ব্যবধান কিছুটা বাড়বে।’ কেন্দ্রীয় সংস্থার সঙ্গে সহযোগিতা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

    মনোহরপুকুর রোডে দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার খবর পেয়ে তৃণমূলের কর্মী-সমর্থকেরা জড়ো হয়েছিলেন তাঁর বাড়ির সামনে। এ দিন সন্ধ্যা ছয়টা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকদের একটি দল একটি ব্যাগ ও সুটকেস নিয়ে বেরিয়ে যান। কয়েকজন আধিকারিক তখনও বাড়ির ভিতরে ছিলেন। পরে তাঁরাও বেরিয়ে যান। দেবাশিস জানান, কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা যা নথি দেখতে চেয়েছেন, সেই সবই তাঁদের দেখানো হয়েছে।

    তবে এই অভিযান নিয়ে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন দেবাশিস। তিনি বলেন, ‘একটা-দুটো দিন আমায় আটকে ভোটের রাজনীতি করতে পারবে না। কেউ কেউ খুব ভীত হয়ে গিয়েছে। তবে আমি স্বচ্ছতা নিয়ে কাজ করি, যেখানে খুশি যাক। আমার আপত্তি নেই। আজকের এই অভিযান আমার পক্ষে ভালো হলো।’

  • Link to this news (এই সময়)