• Breaking News Live: পুনে বিমানবন্দরে বাতিল একাধিক উড়ান, দুর্ভোগে যাত্রীরা
    এই সময় | ১৮ এপ্রিল ২০২৬
  • নবদ্বীপে এক অজ্ঞাত পরিচয় মহিলার বিবস্ত্র দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার সকালে নদিয়ার নবদ্বীপ বিষ্ণুপ্রিয়া হল্ট স্টেশনের আপ প্ল্যাটফর্মের শেষ প্রান্তের দিকে নজরে আসে এক মহিলার মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নবদ্বীপ থানা ও রেল পুলিশ।

    শুক্রবার গভীর রাতে পুনে বিমানবন্দরে ভারতীয় বায়ুসেনার (IAF) একটি বিমানের ‘হার্ড ল্যান্ডিং’-এর জেরে সাময়িক ভাবে বন্ধ হয়ে যায় রানওয়ে। এর জেরে একাধিক বাণিজ্যিক উড়ান বাতিল হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের ডিরেক্টর জানান, এই ঘটনার প্রভাব পড়েছে বিভিন্ন এয়ারলাইন্সের পরিষেবায়।

    এই ঘটনার ফলে পুনে বিমানবন্দরে বহু যাত্রী সমস্যার সম্মুখীন হন। বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে।

    রাজ্যে প্রথম দফার ভোটের আগেই আবহাওয়ায় বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। তৈরি হতে পারে মেঘ বলয়, যার জেরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা বাড়ছে। আবহাওয়াবিদদের মতে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দু-একটি জেলায় বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হলেও পরবর্তী সাত দিনে গোটা রাজ্য জুড়েই ঝড়-বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

  • Link to this news (এই সময়)