• হিমন্তর স্ত্রীর পাসপোর্ট মামলা: সুপ্রিম কোর্টে ফের ধাক্কা পবন খেরার, মিলল না সুরক্ষাকবচ
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকিকে নিয়ে মন্তব্য মামলায় ফের সুপ্রিম কোর্টে ধাক্কা কংগ্রেস মুখপাত্র পবন খেরার। আগেই তেলেঙ্গানা হাইকোর্টের অন্তর্বর্তী ট্রানজিট জামিনে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তারপর মঙ্গলবার পর্যন্ত গ্রেপ্তারি থেকে সুরক্ষার আবেদন করেছিলেন কংগ্রেস মুখপাত্র। শুক্রবার সেই আরজিও খারিজ হয়েছে। খেরাকে অসমের আদালতে জামিনের আবেদন করার পরামর্শ দিয়েছে বিচারপতি জেকে মহেশ্বরী ও বিচারপতি এএস চন্দুরকারের বেঞ্চ। শীর্ষ আদালতের নির্দেশ, সুপ্রিম কোর্টের কোনো মন্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়ে খেরার জামিন আরজির বিচার করা যাবে না।

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার স্ত্রীকে রিনিকি ভুঁইয়া শর্মার পাসপোর্ট ও বিদেশে ছড়িয়ে থাকা হিসাব বহির্ভূত সম্পত্তি নিয়ে মন্তব্য করেছিলেন খেরা। এরপরেই খেরার বিরুদ্ধে মামলা দায়ের করেন রিনিকি। এদিন খেরার পক্ষে আইনজীবী অভিষেক মনু সিংভি আদালতকে জানান, অসমের আদালতগুলিতে সপ্তাহান্তের ছুটি চলছে। সোমবারের আগে জামিনের আবেদন করা যাবে না। এই পরিস্থিতিতে আদালত সুরক্ষা না দিলে, অসম পুলিশ খেরাকে গ্রেপ্তার করতে পারবে। তিনি বলেন, ‘গুয়াহাটি হাইকোর্টে অনলাইনে আবেদন করা যায় না। আমি (খেরা) কি একজন দাগি আসামী বা সন্ত্রাসবাদী, যে আমাকে মঙ্গলবার পর্যন্ত সুরক্ষা দেওয়া যাবে না?’
  • Link to this news (বর্তমান)