• আগ্নেয়াস্ত্র হাতে বিজেপি প্রার্থীর ছবি ভাইরাল, শোরগোল সপ্তগ্রামে
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: বিজেপির সপ্তগ্রাম বিধানসভার প্রার্থী স্বরাজ ঘোষের একটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিতে দেখা যাচ্ছে, তিনি হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে বসে আছেন। সামাজিক মাধ্যমে ক্যাপশন দিয়ে লেখা হয়েছে, মাটি মাফিয়া। ওই ছবি এবং ক্যাপশনের সত্যতা যাচাই করা হয়নি। তবে ছবিকে ঘিরে হইচই শুরু হয়েছে। এনিয়ে স্বরাজ ঘোষ অবশ্য জানিয়েছেন, তাঁর কাছে আগ্নেয়াস্ত্র রাখার লাইসেন্স আছে। যদিও তিনি বলেন, যে ছবি সামাজিক মাধ্যমে ছাড়া হয়েছে তা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে তৈরি করা হয়েছে। তৃণমূল কংগ্রেস আমার গায়ে কালি ছিটিয়ে দিতে চাইছে। আমি থানায় অভিযোগ করব। যদিও তৃণমূল প্রার্থী বিদেশ বসু বলেন, আমার কিছু বলার নেই। কারণ, আমি মনে করি মানুষ সব জানেন। সিপিএম প্রার্থী আইনজীবী অনির্বাণ সরকার বলেন, উনি কেমন তা স্থানীয় নাগরিকরা জানেন। ওঁর নামে মামলাও আছে। যা হোক একজন প্রার্থীর উচিত তাঁর সম্পর্কে ওঠা অভিযোগ মিথ্যে হলে তা জনতার সামনে প্রতিষ্ঠিত করা।
  • Link to this news (বর্তমান)