নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পরীক্ষা শেষের ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফল। শুক্রবার মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ৮ মে মাধ্যমিকের ফল প্রকাশিত হবে। এবছর পরীক্ষায় বসেছিল ৯ লক্ষ ৭০ হাজার ছাত্রছাত্রী। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা হয়েছিল।