• ভাইরাল ভিডিও নিয়ে তদন্ত চেয়ে হাইকোর্টে হুমায়ুন
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভোটের মুখে হুমায়ুন কবীরের ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এবার সেই ভিডিও নিয়ে যথাযথ তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে মামলা দায়ের হয়। মামলাকারীর দাবি, তাঁর বদনাম করার জন্য কেউ ষড়যন্ত্র করে ওই ভিডিও তৈরি করে ভাইরাল করেছে। যথাযথ তদন্তের নির্দেশ দিক আদালত। আগামী ২২ এপ্রিল মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
  • Link to this news (বর্তমান)