• ভবনীপুর কেন্দ্রে লাগাতার প্রচার কর্মসূচি মমতার
    বর্তমান | ১৮ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভবানীপুরে লাগাতার কর্মসূচিতে নামছেন তৃণমূল সুপ্রিমো তথা প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অন্যান্য প্রান্তে তিনি যেমন প্রচার করছেন, তার পাশাপাশি ভবানীপুরেও প্রচুর সংখ্যক কর্মসূচি রয়েছে মমতার। দলীয় সূত্রে জানা গিয়েছে, ১৯ তারিখ মহারাষ্ট্র নিবাস হলে বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক হবে। এর পাশাপাশি ভবানীপুরের প্রত্যেকটি ওয়ার্ডইে রয়েছে মমতার কর্মসূচি। ২০ তারিখ ৬৩ নম্বরে একটি সভা করার কথা মমতার। এছাড়া ২৪-২৬ তারিখ লাগাতার কর্মসূচি রয়েছে তৃণমূল সুপ্রিমোর। ২৭ তারিখ মেগা রোড শো করবেন জননেত্রী। বিধানসভা নির্বাচনে ওটাই শেষ প্রচার কর্মসূচি।

    এদিকে, ভবানীপুর নিয়ে তৃণমূল নেতারা লাগাতার কর্মসূচি করছেন। সুব্রত বক্সি, জয়প্রকাশ মজুমদার, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার এবং ভবানীপুর বিধানসভা এলাকার তৃণমূল কাউন্সিলাররা প্রতিদিনই মানুষের কাছে যাচ্ছেন। মমতার সরকারের ধারাবাহিক উন্নয়নের কথা মানুষের কাছে তুলে ধরছেন তাঁরা। তৃণমূলের তরফে বলা হচ্ছে, ভবানীপুর হল ‘মিনি ভারতবর্ষ’। এখানে সব ধর্মের মানুষের সহাবস্থান। তাঁরা মিলেমিশেই আছেন। একসঙ্গে থাকছেন। সমস্ত উৎসবে আনন্দে মেতে উঠছেন সকলে। আবার এখানেই শান্তিপূর্ণভাবে কাজ করছেন। কেউ করছে ব্যবসা, কেউ-বা চাকরি।
  • Link to this news (বর্তমান)