• 'ভোটের পর কোথায় যাবেন?' স্থানীয় পুলিশকে কড়া বার্তা মমতার
    আজ তক | ১৮ এপ্রিল ২০২৬
  • রাজ্যের পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে বলেন, "এখনকার লোকাল পুলিশ তো কেন্দ্রীয় জওয়ান দেখলে মাথা নত করে দিচ্ছে, কেন করছে জানি না, এটা ওদের ব্যাপার। ওরা এখন আমাদের হাতে নেই, ওরা ভাবছে এখন নির্বাচন কমিশনের হাতে। ঠিক আছে, তাই করুক। তবে আর কতদিন? আর ২-৩ সপ্তাহ, তারপর কোথায় যাবেন? আমি যদি মানুষের ভাষা বুঝে থাকি তাহলে মনে রাখবেন, বাংলায় যারা আমরা ছিলাম, আছি, থাকব। মর্যাদার সঙ্গে বাঁচব।"

    পাশাপাশি, নির্বাচন কমিশনের নিয়োগ করা নতুন ডিজিপির ভূমিকা নিয়ে ফের অসন্তোষ প্রকাশ করেন। 

    ডিলিমিটেশন সহ কেন্দ্রকে আক্রমণ শানিয়ে মমতা বলেন, "বাংলা কী করতে পারে গতকাল দেখিয়ে দিয়েছে। কিছু নির্দল আছে বিজেপির টাকায় নির্দল হয়। তাদের একটা ভোটও দেবেন না। আজ নয় কাল সবার নাম উঠবে। কারও হিম্মত নেই আমার সঙ্গে লড়ার। অবজার্ভার কারা, মন্ত্রীদের আত্মীয়স্বজন। একজন অবজার্ভার নিরপেক্ষভাবে কাজ করছিলেন তাকে সরিয়ে দিয়েছে।"

    মোদী সরকারকে নিশানা করে বলেন, "এসআইআরের লাইন, নোটবন্দির লাইনে দাঁড়িয়েছে। আধার কার্ড নিতে হাজার টাকা দিয়েছেন। এ বার বিজেপিকে বেলাইন করার খেলা। দূরন্ত ভাবে খেলতে হবে। বিজেপি, এত ঔদ্ধত্য ভাল নয়। ওদের একটা ভোটও দেবেন না। বিজেপির টাকায়  নির্দল হয়। ওদের ভোট দেবেন না। এটা অসম রাজনৈতিক লড়াই। ভোটে সমলড়াই হবে। কারণ, মা-বোনেরা সহযোদ্ধা।" 
  • Link to this news (আজ তক)