নিয়ম বহির্ভূত কাজের প্রমাণ মিলতেই এক পুলিশ কর্মীকে সাসপেন্ড করল জাতীয় নির্বাচন কমিশন। নির্দেশ পাওয়া মাত্র সেটি কার্যকর করেছে কলকাতা পুলিশ।
কলকাতা পুলিশের রিজ়ার্ভ ফোর্সের কনস্টেবল মাসুদ করিমকে অবিলম্বে সাসপেন্ড করার আদেশ কার্যকর করেছে কলকাতা পুলিশ। পূর্ব মেদিনীপুরে ভবানীপুর থানা এলাকায় একটি ঘটনায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রমাণিত হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, হলদিয়ার এসডিও কার্যালয়ে পোস্টাল ব্যালটে ভোটের সময়ে ভোটারদের প্রভাবিত করছিলেন। বিভাগীয় অনুসন্ধান শেষ না হওয়া পর্যন্ত তাঁকে সাসপেন্ড থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশ দেওয়া হয়েছে সাসপেন্ড থাকার সময়ে তাঁর মূল বেতনের অর্ধেক পাবেন তিনি। এছাড়া বাকি ভাতাগুলির অর্ধেক পাবেন তিনি।
এর আগে শুক্রবার দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের এক BLO-কে সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। অশোকনগর বিধানসভা কেন্দ্রের ৩ জন BLO-কেও সাসপেন্ডের নির্দেশ দিয়েছিল কমিশন।