• Live: বিজেপির মিছিলে অটো, পুড়িয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • গোসাবার বালি এলাকায় বিজেপি-র রোড শো ঘিরে উত্তেজনা চরমে উঠেছে। শনিবার কয়েক হাজার মানুষের উপস্থিতিতে আয়োজিত মিছিলে অংশ নেয় শতাধিক বাইক, অটো ও টোটো। কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনিমেষ মণ্ডল এবং প্রার্থী বিকর্ণ নস্কর। অভিযোগ, এই মিছিলে অটো দেওয়ার ‘অপরাধে’ রাতে ঢোলামণি স্কুল মোড় সংলগ্ন স্থানে একটি অটোতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় অটোটিটি।

    তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনটি প্রচার কর্মসূচি রয়েছে রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার সাগরদ্বীপে একটি জনসভা করবেন তিনি। তার পরে যাবেন নন্দীগ্রামে। সেখানে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে একটি সভা করবেন তিনি। পরে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে একটি রোড শো করবেন অভিষেক।  

    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও বিজেপি-র একাধিক কেন্দ্রীয় নেতৃত্ব রবিবার প্রচারে আসছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। বিজেপি-র জাতীয় সভাপতি নীতিন নবীন জনসভা এবং রোড শো করবেন মালদার রতুয়ায় এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের রোড রয়েছে নানুরে। সাঁইথিয়ায় জনসভাও করবেন তিনি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার জনসভা রয়েছে কোচবিহারে এবং রোড-শো রয়েছে জলপাইগুড়িতে।

    বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের আগে রবিবার রাজ্যে প্রচারে আসছেন নরেন্দ্র মোদী। রবিবার মোট চারটি জনসভা রয়েছে তাঁর। প্রথম জনসভা রয়েছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। তারপরে জনসভা রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে।

  • Link to this news (এই সময়)