• প্রাক্তন কাউন্সিলারের অন্তর্বর্তী জামিন মঞ্জুর
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভোটারদের প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন সল্টলেকের প্রাক্তন কাউন্সিলার নির্মল দত্ত। জেল হেপাজতে থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে অন্তর্বর্তীকালীন জামিন পেলেন তিনি। প্রচ্ছন্ন হুমকির ভাইরাল ভিডিয়োর জেরে গত ১৫ এপ্রিল তাঁকে গ্রেপ্তার করেছিল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। ২৪ এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেপাজতের নির্দেশ দিয়েছিল আদালত। কিন্তু কিডনি সংক্রান্ত অসুস্থতার অন্তর্বর্তী জামিনের আবেদন করা হয়েছিল। ৫ হাজার টাকার বন্ডে তাঁর  জামিন মঞ্জুর হয়েছে। 
  • Link to this news (বর্তমান)