• বেলডাঙা হিংসা: আরও ৭ জামিন
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা হিংসা মামলায় ১৫ জন অভিযুক্তকে শুক্রবার শর্তাধীন জামিন দিয়ে ছিলেন কলকাতার বিচারভবনের এনআইএ’র বিশেষ আদালতের বিচারক সুকুমার রায়। শনিবার এই মামলায় ফের জামিন হল আরও সাত ধৃতের। মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ছিল ৩১ জন। বাকিরা বর্তমানে কলকাতার প্রেসিডেন্সি সংশোধনাগারে আছেন। অভিযুক্তদের আইনজীবী স্বাগত বিশ্বাস ও ফজলে আহমেদ খান জানান, ৯০ দিন পরেও অভিযুক্তদের বিরুদ্ধে এনআইএ চার্জশিট পেশ করতে না পারায় বিচারক এদিন ধৃতদের জামিন মঞ্জুর করেন। একই আইন বলে শুক্রবার ১৫ জন অভিযুক্ত জামিন পেয়ে ছিলেন। এদিন এনআইএ’র তরফে জামিনের জোরালো আপত্তি জানানো হয়। 
  • Link to this news (বর্তমান)