• বাড়িতে রয়েছে পুরোনো ৫০০ টাকার নোট? বদল নিয়ে কী নির্দেশ দিল RBI?
    এই সময় | ১৯ এপ্রিল ২০২৬
  • আর্থিক লেনদেন নিয়ে বড় খবর। বাতিল হয়ে যাওয়া ৫০০, ১০০০ টাকার নোট নাকি ব্যাঙ্কে ফের বদল করা যাচ্ছে? এমনই খবর রটছে সোশ্যাল মিডিয়ায়। জানেন আসল তথ্য় কী?

    ২০১৬ সালের ৮ নভেম্বর ভারত সরকার ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দিয়েছিল। সেই সময় বহু মানুষ পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট নিয়ে সমস্যার মুখে পড়েছিলেন। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ব্যাঙ্ক থেকে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট নিতে হয়েছিল অনেককেই।

    নোটবন্দির ঘটনা এখনও অনেকের স্মৃতিতে টাটকা। পুরোনো ৫০০, ১০০০ টাকা থাকলে আপনি ফের ব্যাঙ্কে তা বদল করে নতুন নোট নিতে পারবেন। এমনই খবর রটেছে বাজারে।

    আর এই ফাঁদেই পা দিয়েছেন কিছু মানুষ। অনেকেই এই খবর শেয়ারও করেছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই নোট বদলের খবর সম্পূর্ণ 'ফেক' অর্থাৎ ভুয়ো। এমনটাই জানিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)।

    কী সতর্কবার্তা দিল PIB?

    কী জানিয়েছে PIB?

    সম্প্রতি অনলাইনে খবর ছড়িয়ে পড়েছিল, বাতিল ৫০০ ও ১০০০ টাকার নোট বিনিময়ের সুযোগ করে দিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক (RBI) নতুন নির্দেশিকা জারি করেছে।

    ভরসা করবেন কার উপর?

    PIB-এর ফ্যাক্ট চেক ইউনিট জনগণকে সতর্ক করতে আরও জানিয়েছে, আর্থিক বিধি সংক্রান্ত যে কোনও ঘোষণার তথ্য জানতে জন্য রিজার্ভ ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটই হলো একমাত্র নির্ভরযোগ্য পোর্টাল।

    কী ভাবে বুঝবেন কোনটি ফেক?

    একই সঙ্গে মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে, তাঁরা যেন এই সংক্রান্ত কোনও তথ্য বা মেসেজ যাচাই না করে অন্য কাউকে ফরোয়ার্ড না করেন। এছাড়া PIB আরও জানিয়েছে যে, কেন্দ্রীয় সরকারের কোনও বিজ্ঞপ্তির বিষয়ে সন্দেহ থাকলে তা যাচাইয়ের জন্য হোয়াটসঅ্যাপে +৯১৮৭৯৯৭১১২৫৯ নম্বরে বা factcheck@pib.gov.in ইমেইলে যোগাযোগ করা যাবে।

    ১০০ টাকার নতুন নোটে বদল

    প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে ১০০ টাকার নতুন নোটে কিছু সূক্ষ্ম পরিবর্তন আনা হয়েছিল। নোটে কালির ব্যবহার, কালির স্থায়িত্ব (print contrast) কে আরও উন্নত করা হয়। নোটের ওয়াটারমার্ক, সিকিউরিটি থ্রেড-এর মানও উন্নত করা হয়েছে। দেশে যেহেতু দিন দিন অনলাইন পেমেন্ট বাড়ছে, তাই ডিজিটাল পেমেন্ট ইউজারদেরও আর্থিক লেনদেনের সময় বিশেষ সতর্ক থাকতে বলেছে PIB।
  • Link to this news (এই সময়)