• এরাজ্যে আরও গ্রাহক বাড়াল জিও
    বর্তমান | ১৯ এপ্রিল ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রীয় টেলিকম নিয়ন্ত্রক সংস্থা টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে রিলায়েন্স জিও-এর মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৫৮ লক্ষ ৫২ হাজার। গত ফেব্রুয়ারি মাসে সংস্থাটি ১ লক্ষ ৬৬ হাজারের বেশি নতুন গ্রাহক যুক্ত করেছে। এর ফলে বেঙ্গল সার্কেলে জিও-এর অংশীদারিত্ব বেড়ে ৪৪.৮% হয়েছে। দ্বিতীয় বৃহত্তম অপারেটরের অংশীদারিত্ব ৩২.৬%। ৭০ লক্ষেরও বেশি গ্রাহকের ব্যবধানে জিও রাজ্যের সবচেয়ে পছন্দের টেলিকম অপারেটর হিসাবে এগিয়ে রয়েছে বলে দাবি সংস্থাটির। তাদের বক্তব্য, শহর ও গ্রাম উভয় এলাকায় ৫জি নেটওয়ার্কের উন্নত সংযোগ, উচ্চগতির ডেটা পরিষেবা এবং উন্নত ডিজিটাল পরিষেবা তাদের জনপ্রিয় হতে সাহায্য করেছে।
  • Link to this news (বর্তমান)